× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:২৮ পিএম

সুন্দরবনে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৯ জেলেকে অপহরণ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:২৮ পিএম

সুন্দরবন। ছবি : সংগৃহীত

সুন্দরবন। ছবি : সংগৃহীত

সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় একদল সশস্ত্র বনদস্যু নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে ১৯ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্য জেলেদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ভুক্তভোগী জেলেদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে দস্যুরা প্রতিটি নৌকা থামিয়ে জেলেদের জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহৃত অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়।

জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে ‘ডন বাহিনী’ পরিচয়ে আত্মসমর্পণ করা মুন্সীগঞ্জের আটিরউপর গ্রামের শাহাজান ও শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে চিনতে পেরেছেন।

তাদের দেওয়া তথ্যমতে, মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনজন জেলে অপহরণ করা হয়; দুটি নৌকা ছেড়ে দেওয়া হলেও একটি নৌকা নিয়ে যায়।

মালঞ্চ নদীর মাইশারকোল খাল থেকে দুটি নৌকার দুজন, উলোবাড়ি খাল থেকে দুটি নৌকার দুইজন, রাজাখালী খাল থেকে তিনটি নৌকার তিনজন এবং কলাগাছি এলাকা থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়। বাকিদেরও জিম্মি করা হয়।

ভুক্তভোগী জেলেরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার অভিযান এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, শুক্রবার রাতে বিষয়টি জানা গেছে। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। জেলেদের জিম্মি করে নিয়ে যাওয়ার বিষয়টি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!