× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:১৬ পিএম

দাঁড়িপাল্লা জয়লাভ করানো ঈমানি দায়িত্ব : ব্যারিস্টার শাহরিয়ার কবির

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:১৬ পিএম

নির্বাচনি সভায় বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি সভায় বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। ছবি : রূপালী বাংলাদেশ

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, সবার ঈমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব। দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, তাহলে কবরস্থলে গিয়ে আল্লাহকে বলতে পারবেন না যে আমি তোমার জন্য ভোট দিয়েছি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি আরও বলেন, ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না, সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সব সময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যেসব প্রার্থী রয়েছে তারা দেশের সেবক হবে। তারা গদিতে বসার জন্য প্রতীকে দাঁড়ায়নি।

শাহরিয়ার কবির আরও সতর্ক করেছেন, যারা দিন কায়েম করতে জানে না, তাদের ভোট দিলে আপনি আমানতের খেয়ানত করেছেন। আগের সময়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি ছিল। এখন যারা বিএনপি করছে, তারা সেই পুরোনো বিএনপি নয়। ভবিষ্যতের বাংলাদেশে চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকের হাতে ক্ষমতা আসতে দেওয়া হবে না। ভোট চুরি প্রতিহত করতে হবে এবং নিজেরা চুরি করবে না, কাউকে চুরি করতে দেব না।

তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতাও উল্লেখ করে বলেন, মুসলমান হয়ে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে পারব না এবং সে কথা না বললে, তাদের ভোট দেওয়ার চেয়ে বড় নাফরমানি কিছু হতে পারে না। আমরা এ দেশে মাথা উঁচু করে দাঁড়াব।

সভায় নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগ কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শাহরিয়ার কবির ও জামায়াত নেতৃবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!