× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:১৩ এএম

চাকরিচ্যুত পুলিশ-সেনাসহ ৬ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:১৩ এএম

চাকরিচ্যুত পুলিশ-সেনাসহ ৬ ডাকাত গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

চাকরিচ্যুত পুলিশ-সেনাসহ ৬ ডাকাত গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে চাকরিচ্যুত পুলিশ ও সেনাসদস্যসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু (৩০), সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. রুবেল রানা (৩০) এবং চাকরিচ্যুত সেনাসদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)। অপর তিনজন হলেন মো. বশির হাওলাদার (৫৬), মো. হীরা বেপারী (৪৮) ও মো. ফয়সাল রাব্বি (২১)।

এ সময় তাদের কাছ থেকে একটি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাস, একটি ওয়্যারলেস সেট, একটি খেলনা পিস্তল, একটি স্টিলের হ্যান্ডকাফ, পুলিশের মনোগ্রামযুক্ত চারটি ডিবি পুলিশের কটি, একটি ইলেকট্রিক শক মেশিন এবং একটি চায়না লেজার লাইট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি হাইয়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তারা বিভিন্ন রুটে চলাচলকারী বাস থামিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে যাত্রীদের নামিয়ে মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!