× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৩৭ পিএম

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৩ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে সুন্দরবনের শেলা এলাকা থেকে অপহৃত তিন জেলেকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে জলদস্যু বাহিনী।

অপহরণের আট দিন পর শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে বলেশ্বর নদী সংলগ্ন পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস বাজার এলাকায় অন্য একটি ট্রলারের জেলেরা তাদের নামিয়ে দেয়। তবে জলদস্যু বাহিনীর নাম জানাতে পারে নি মুক্তি পাওয়া জেলেরা।

ফিরে আসা জেলেরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের মোসলেম আলী মোল্লার ছেলে মো. কচি মোল্লা (৪৫), সেরেপতলা গ্রামের আজিত মৃধার ছেলে খিরোদ মৃধা (২৮) এবং গাববুনিয়া গ্রামের কাওছার শেখের ছেলে আ. সালাম শেখ।

মুক্তি পাওয়া জেলেরা জানান, প্রতি বছরের মতো এবারও শুঁটকি মৌসুমে সুন্দরবনের শেলা এলাকায় নুরুল ইসলামের মালিকানাধীন শুঁটকি পল্লীতে পাঁচ মাসের জন্য কাজ করতে যান তারা। গত ১৭ জানুয়ারি ওই শুঁটকি পল্লী থেকে জলদস্যুরা তাদের অপহরণ করে। এরপর টানা আট দিন তাদের আটকে রাখা হয়।

পরবর্তীতে ট্রলার মালিক নুরুল ইসলামের সঙ্গে জলদস্যুদের সমঝোতার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে কী পরিমাণ অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি জেলেরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মুক্তি পাওয়া জেলেরা প্রথমে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তবে তাকে না পেয়ে পরে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!