× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৩৬ পিএম

টমটমের পেছনে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, মা আহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৩৬ পিএম

নিহত শিশুটি। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত শিশুটি। ছবি : রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া উপজেলার বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা। আহত জেসমিন বেগম শিশুটির মা।

শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে উপজেলার আউশকান্দি বাজার থেকে ডাক্তার দেখিয়ে টমটমযোগে বাড়ি ফেরার পথে সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়।

এতে মায়ের কোলে থাকা শিশু মারিয়া মাথায় গুরুতর আঘাত পায় এবং জেসমিন বেগম আহত হন। আহতদের প্রথমে আউশকান্দি বাজারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় পৌঁছামাত্র শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গেলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!