× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:২৭ পিএম

২৯ জানুয়ারি রাজশাহী আসছেন তারেক রহমান

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:২৭ পিএম

তারেক রহমান। ফাইল ছবি

তারেক রহমান। ফাইল ছবি

নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে মহানগর ও আশপাশের এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে পৌঁছার পর সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্রতীক তুলে দেবেন।

এই প্রস্তুতি উপলক্ষে রোববার দুপুরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন বিএনপি নেতারা। রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওলিউল হক রানা জানান, প্রাথমিকভাবে ২৮ জানুয়ারি আসার পরিকল্পনা থাকলেও পরে তা এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৪ জানুয়ারি রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে বৈঠকে তারেক রহমানের সফর নিয়ে আলোচনা হয়। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত জানান, এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর রাজশাহী অঞ্চলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, জনসভায় তিনি দলের নির্বাচনি অঙ্গীকার ও রাজনৈতিক দিকনির্দেশনা প্রকাশ করবেন। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশলগত অবস্থানও স্পষ্ট করবেন। জনসভা শেষে তারেক রহমান নওগাঁ হয়ে বগুড়া যাবেন।

Link copied!