× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:৪৭ পিএম

জাল টাকা তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে একটি জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে পাঁচ লাখ ৪০ হাজার টাকার জাল নোট, কাগজে ছাপানো অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। এ সময় র‍্যাব হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে ।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‍্যাব। রাত সাড়ে ১১টার দিকে ওই ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) এবং মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

র‍্যাব জানায়, অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি স্ক্যানার, একটি লেমিনেটিং মেশিন, পেপার কাটার, বিভিন্ন রঙের প্রিন্টারের কালি, কেমিক্যাল, স্ক্রিন ফ্রেম, মোবাইল ফোনসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত নানা ধরনের উপকরণ।

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত। তারা পরস্পরের যোগসাজশে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। জাল টাকা-সংক্রান্ত যেকোনো অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জাল নোট তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, আসন্ন রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জাল টাকা চক্রের তৎপরতা রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!