× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:২৩ এএম

বগুড়ায় জার্মান পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ স্ত্রীসহ গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:২৩ এএম

আটক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও স্ত্রী জান্নাত। ছবি : সংগৃহীত

আটক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও স্ত্রী জান্নাত। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে জার্মানির তৈরি একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন এবং স্ত্রী জান্নাত আক্তারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ও রাতে দুই দফা অভিযানে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন বয়রাদীঘি গ্রামের বাসিন্দা। 

সেনাবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ সদস্যের একটি দল সাজ্জাদকে প্রথমে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জার্মানির তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল নিজের কাছে থাকার কথা স্বীকার করেন।

এরপর সাজ্জাদকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন।

পরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে তল্লাশি চালিয়ে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়িটি থেকে বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাজ্জাদের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!