× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৫৪ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৫৪ পিএম

সাটুরিয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

সাটুরিয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক স্কুলছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল হামিদ মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভুক্তভোগীর বাবা সাটুরিয়া থানায় এ মামলা করেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সকালে দিঘলিয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী হিসেবে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি রেকর্ড করা হয়েছে এবং পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এই ঘটনায় এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না ঘটে।
 

Link copied!