× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪২ পিএম

মির্জাগঞ্জে ছাত্রদলের নির্বাচনি প্রচার ও লিফলেট বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচার ও গণসংযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলা বিএনপির নির্বাচনি কার্যালয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. শাকের আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফুর ইসলাম শান্ত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা মো. শাহীন মোল্লা এবং পটুয়াখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম।

সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাসার মোখলেছ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাকের আহমেদ বলেন, ‘আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। তরুণ ভোটারদের সংগঠিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আলতাফ হোসেন চৌধুরী এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সবসময় কাজ করেছেন। তার হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।’

কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Link copied!