× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:১৮ পিএম

চাঁদপুরে আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ইউপি সদস্যসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর পাটওয়ারী বাজার এলাকায় বিএনপি নেতাদের উপস্থিতিতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবর বেপারী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে।’

যোগদানকৃত আ.লীগ নেতারা হলেন: রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ বকাউল, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য আবু বকর পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর সরকারসহ দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে এবং বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ভালোবেসে বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকৃতরা আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাসেম চোকদার। 

সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন প্রধানিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, থানা সমন্বয়কারী মাসুদ রায়হান, আমিন গাজী, বিএনপি নেতা জয়নাল বেপারী, শ্রমিক নেতা নয়ন, আইনজীবী নেতা অ্যাড.শামীম হোসেনসহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Link copied!