× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০১:২৬ পিএম

সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতায়

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০১:২৬ পিএম

বক্তব্য দেন জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন পিএসসি। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন পিএসসি। ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত। রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রেস ব্রিফিংয়ে জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন পিএসসি জানান, সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি সর্বকালের সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

জোন অধিনায়ক বলেন, বিজিবি নির্বাচনকালে নিরপেক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে, ভোটারদের নিরাপদ ও অবাধ ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করবে। ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিজিবি নির্বাচনি দায়িত্বে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে।

দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তে এবং ৪৮৯টি উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন হবে। রাজনগর ব্যাটালিয়ন ৪টি উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ৪৩টি ভোটকেন্দ্রের ভোটারদের জন্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। এর মধ্যে একটি স্থানে হেলিকপ্টারের সাহায্যও নেওয়া হবে।

বিজিবি নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অফিসাররা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে চোরাচালান, জালনোট, মাদক, অস্ত্র পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

জোন অধিনায়ক বলেন, ‘নির্বাচনের পূর্বে ও পরে যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় ৩৭ বিজিবি সর্বদা জনগণের পাশে থাকবে। সরকারের, নির্বাচন কমিশন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে।’

Link copied!