× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:১৭ পিএম

দিনাজপুরের ৬ আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও বেইস ক্যাম্প স্থাপন বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত।

তিনি বলেন, ‘বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করবে। সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে এবং সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।’

লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত জানান, ‘ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করবে। একইসাথে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ১০টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। গত দুই মাসে বিজিবি প্রায় ১৭ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি ও মাদকদ্রব্য উদ্ধার এবং ৫৬ জন আসামি আটক করেছে।’

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে। দিনাজপুর জেলার ৬টি আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন হয়েছে এবং জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি বেইস ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Link copied!