× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:২২ পিএম

কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনি গণমিছিল

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এলেঙ্গা পৌর শাখার উদ্যোগে এলেঙ্গাতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে কলেজমোড় ও সামওয়ান গেইট হয়ে পুনরায় কলেজমোড়ে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ খেলাফত মজলিস কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান বায়েজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক, এলেঙ্গা পৌর শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত কালিহাতী গড়তে চাই। জুলুমবাজদের হাত থেকে কালিহাতীকে মুক্ত করতে চাই। নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ কালিহাতী গড়তে একবার দাড়িপাল্লা মার্কায় ভোট দিন।’

Link copied!