× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:২৯ পিএম

‘সিলেটের নীল নদে’ নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থী, মরদেহ উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের জৈন্তাপুরে নীল নদ খ্যাত সারী নদীর সাহেবমারা ড্রয়ারের চোরাবালিতে আটকে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার নীল নদ খ্যাত সারী নদীর নীল জলরাশির সাহেবমারা ড্রয়ার নামক স্থানে চোরাবালিতে তলিয়ে যান সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র মো. মুসআব আমীন।

নিখোঁজের সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে তল্লাশি অভিযান পরিচালনা করে বিকেল ৪টায় নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। নিহত মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সখিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তিন ঘণ্টা তল্লাশি করে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রস্তুতপূর্বক মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!