× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৫৭ পিএম

‘জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অপেক্ষায় আছে’

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজমুক্ত ন্যায়, ইনসাফ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এবার কোনো ভয়ভীতি ও ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না। দেশের জনগণ সবাই এখন সচেতন। তাদের আর বোকা বানানো যাবে না।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনি প্রচারকালে পথসভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনুস আলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও আশা-প্রত্যাশার কথা শোনেন এবং আগামীতে ন্যায় ইনসাফভিত্তিক, সুখী-সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সম্প্রীতির রাজনীতি ও উন্নয়নের চিন্তাধারা তুলে ধরেন।

ইউনুস আলী আরও বলেন, আপনাদের যেকোনো সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখব ও কোথায় কী কী প্রয়োজন, সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করব।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. জিয়াউল হক জিয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মো. আফতাব আলী, নলডাঙ্গা থানা আমির মাওলানা মো. আব্দুর রব, নাটোর শহর শাখার আমির রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণের থানা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন, খাজুরা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রউফসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রচুর ভোটার উপস্থিত ছিলেন।

গণসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট বিপ্লব ও সমর্থনের মাধ্যমেই একটি ন্যায় ইনসাফ, সৎ, যোগ্য ও সন্ত্রাস চাঁদাবাজ  মুক্ত জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয় করার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!