× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:৩৪ পিএম

এক ধাক্কায় নিভে গেল দুই পরিচয়

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:৩৪ পিএম

ইটবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ছবি : রূপালী বাংলাদেশ

ইটবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কায় শামীম হাসান (৫০) নামের এক খোয়া ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি খোয়া ব্যবসায়ীর পাশাপাশি একজন পশু চিকিৎসকও ছিলেন। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোকামতলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হাসান শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম হাসান দীর্ঘদিন ধরে খোয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। রোববার সকালে তিনি শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকার একটি ইটভাটা থেকে খোয়াবোঝাই করে চণ্ডীহারা অভিমুখে যাচ্ছিলেন। 

তিনি ট্রাকচালকের পাশের সিটে বসেছিলেন। ট্রাকটি মোকামতলার লস্করপুর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ইটবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই শামীম হাসানের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনাকবলিত ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। 

এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

রূপালী বাংলাদেশ

Link copied!