× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:২৬ পিএম

সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:২৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে মঠবাড়িয়া সেনাক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট ইবতেসাম মঞ্জুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, গাঁজা মাপার পাল্লা ও পাথর, ইনজেকশন সিরিঞ্জ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন সাপলেজা গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে আলম (৪৮) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।

মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আলমের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় আরও পাঁচটি মাদক মামলা রয়েছে।

Link copied!