× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৩৮ পিএম

জয়পুরহাটে ধানের শীষের জোয়ার শুরু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (পাঁচবিবি) আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোটের জোয়ার শুরু হয়েছে। এ সময় জেলা বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদল প্রচারণা শুরু করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) জয়পুরহাট পৌর শহরে নেতৃবৃন্দ ও কর্মীরা গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে শহরের রেলগেট, পাচুর মোড়, আবুল কাশেম ময়দান, বাটার মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র বলেন, ‘সদস্য সচিব আদনান জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। জয়পুরহাট-১ (পাঁচবিবি) আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।’

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়পুরহাটে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন, তাই মাসুদ রানা প্রধানকে মনোনয়ন দিয়েছেন। বিএনপির শাসনামলে জয়পুরহাটে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল, তারা জয়পুরহাটে উন্নয়নে ব্যর্থ হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান গণসংযোগকালে বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা কৃষি লোন মওকুফ এবং ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠির এনজিও লোন পরিশোধ করবে।’

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, তৌফিক এলাহী, জেলা যুবদলের সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, জিল্লু রহমান, অলিউল্লা রতন, রেজা, রেজহাত হোসেন রনি, ফজল ও সোহাগ।

Link copied!