× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:২০ পিএম

কুমিল্লা-৪ আসনে বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী হতে পারেন গণঅধিকারের জসিম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:২০ পিএম

গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।

গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ায় আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।

রোববার (১ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ তার পোস্টে লেখেন, কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনই হবে বিএনপি জোটের প্রার্থী। কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থীকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!