× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৮ পিএম

ঋণের বোঝায় বিপাকে জামিনদার, বহাল তবিয়তে অভিযুক্ত লিটা রোকসানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৮ পিএম

অভিযুক্ত লিটা রোকসানা। ছবি : সংগৃহীত

অভিযুক্ত লিটা রোকসানা। ছবি : সংগৃহীত

সহকর্মীর সরলতার সুযোগ নিয়ে ব্যাংক ঋণ গ্রহণ করে তা পরিশোধ না করার অভিযোগ উঠেছে লিটা রোকসানা নামের এক নারীর বিরুদ্ধে। এতে জামিনদার হিসেবে জড়ানো সহকর্মী গুরুতর আইনি জটিলতায় পড়লেও বহাল তবিয়তে চাকরি করছেন লিটা। 

ভুক্তভোগী আয়েশা আক্তার চৌধুরী জানান, সহকর্মীর অনুরোধে তিনি একটি বেসরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণের জামিনদার হন। ওই ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৮৫ হাজার টাকা। প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ করা হলেও পরবর্তী সময়ে ঋণ পরিশোধ বন্ধ করে দেন অভিযুক্ত লিটা রোকসানা।

‘এরপর ব্যাংক থেকে নোটিশ পাওয়ার পর জামিনদার হিসেবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে আয়েশাকে। ব্যাংক সূত্রে জানা গেছে, সুদসহ ওই ঋণের বকেয়া (২০২৫ সালের ১৫ অক্টোবর পর্যন্ত) দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ২ হাজার ৭৩৬ টাকা।’

ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। অভিযুক্ত লিটা রোকসানা নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অবস্থিত ‘এপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড’-এ এক্সিকিউটিভ (কল্যাণ ও কাউন্সেলিং) পদে এইচআর ও অ্যাডমিন বিভাগে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী আয়েশা আক্তার চৌধুরী বলেন, ‘আমি সুবিচার চাই। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিশ্বাসের ওপর ভরসা করে অজ্ঞাতসারে আমি স্বাক্ষর করেছি। এখন ব্যাংকের নিয়ম অনুযায়ী আমাকে আদালতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।’

তিনি ন্যায়বিচার ও অর্থ ফেরতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যাংক কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। 

একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শুরু এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

রূপালী বাংলাদেশ

Link copied!