× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৩৮ পিএম

চাটখিলে যৌথ বাহিনীর নির্বাচনি মহড়া, জনমনে স্বস্তি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৩৮ পিএম

চাটখিলে যৌথ বাহিনীর নির্বাচনি মহড়া। ছবি : রূপালী বাংলাদেশ

চাটখিলে যৌথ বাহিনীর নির্বাচনি মহড়া। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের চাটখিল উপজেলায় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নোয়াখালী-১ আসনের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথ বাহিনীর এই মহড়া ও টহলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।

সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার থেকে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়ে চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন, চাটখিল পৌরসভা, পরকোট ইউনিয়ন হয়ে সাহাপুর ইউনিয়নে পৌঁছায়। সাহাপুর ইউনিয়নে অবস্থিত সাহাপুর উচ্চ বিদ্যালয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে বাজার পরিচালনা কমিটিসহ স্থানীয় জনগণের উদ্দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়। এ সময় সাহাপুর বাজারের বিভিন্ন পয়েন্টে যৌথ বাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।

সাহাপুর উচ্চ বিদ্যালয়ে মহড়া শেষ করে যৌথ বাহিনীর গাড়িবহর রামনারায়ণপুর, খিলপাড়া ও নোয়াখলা ইউনিয়ন হয়ে পুনরায় পাঁচগাঁও ইউনিয়নে এসে মহড়া শেষ করে। এই মহড়ার মাধ্যমে ভোটের সময় যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতির পাশাপাশি জনগণকে ভোটাধিকার প্রয়োগে সচেতন করা হয়।

মহড়ায় চাটখিল ও সুবর্ণচর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন প্রস্তুতির বিষয় তুলে ধরে বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সকল আইনশৃঙ্খলা বাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এই নির্বাচন প্রক্রিয়াকে কেউ ব্যাহত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর।’

চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আশা করি।’

মহড়ায় উপস্থিত ছিলেন চাটখিল ও সুবর্ণচর সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, মেজর আসফিয়া মোবাশ্বের অর্থি, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট আনহার, মেজর ওয়াসিফ, চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ, র‍্যাব-১১-এর হাবিলদার সাইফুল ইসলাম, বিজিবির নায়েক সুবেদার বিকাশসহ অন্যান্য কর্মকর্তারা।

মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত কয়েকশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন।

Link copied!