× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

রাজবাড়ীতে ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে রাজবাড়ীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আটকে বিক্ষোভ করেছেন রেল শ্রমিক ও কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেন। এসময় তারা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় ১৫ মিনিট আটকে রাখেন।

হঠাৎ ট্রেন আটকে পড়ায় খুলনাসহ বিভিন্ন গন্তব্যের কয়েক শ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। ট্রেনে থাকা ক্ষুব্ধ যাত্রীরা বলেন, ‘দাবি-দাওয়া থাকলে সেটি সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করা উচিত। সাধারণ মানুষকে জিম্মি করে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’

বিক্ষোভ মিছিলটি পরে রাজবাড়ী রেলস্টেশনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের নেতা মো. সেকেন পাট্টাদার ও মো. ইকবাল হোসেন।

বক্তারা অভিযোগ করেন, সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ‘তালবাহানা’ করছে। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, একই দাবিতে আজ রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, রাজবাড়ী জেলা শাখা।

Link copied!