× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৪ পিএম

সিরাজগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ বাড়ি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৪ পিএম

আগুনে পুুড়ে যাওয়া বাড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

আগুনে পুুড়ে যাওয়া বাড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর গ্রামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বাড়ি। এ ঘটনায় দুটি গরু পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত তিন পরিবারে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, বকুল সরকার, বাবলু মিয়া ও হুমায়ন সরকার।

হুমায়ন সরকার ও বাবলু মিয়া জানান, হঠাৎ করে দুপুর ১২টার দিকে হুমায়ন সরকারের বাড়িতে আগুন লাগে। পরে দ্রুত পার্শ্ববর্তী বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় গোয়ালঘরসহ মোট পাঁচটি ঘর পুড়ে যায়। ঘরগুলোতে থাকা আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায়। একই সঙ্গে আগুনে বকুল সরকারের দুটি গরু পুড়ে মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা ধারণা করছেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলো থেকে কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Link copied!