× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:২৪ পিএম

বাউফল শ্রমিক লীগ সম্পাদকের বিএনপিতে যোগদান

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে উপজেলা শ্রমিক লীগের (একাংশ) সাধারণ সম্পাদক ও নওমালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নওমালা ইউনিয়নের নগরের হাট হাইস্কুল মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনি জনসমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহজাদা হাওলাদারের প্রকাশ্য জনসভায় বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে শাহজাদা হাওলাদার দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, ‘শাহজাদা হাওলাদার আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি তাঁর সঙ্গে বহু নেতাকর্মী নিয়ে এসেছেন এবং তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন।’

Link copied!