× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:১৭ এএম

জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ সরাসরি পাকিস্তানে পরিণত হবে: ফজলুর রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:১৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিঠামইনের ঢাকী ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায় বলেছেন, জামায়াত যদি কোনো কারণে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ আর স্বাধীন থাকবে না। দেশটি সরাসরি পাকিস্তানে পরিণত হবে।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ইটনাতে পাঁচজন, মিঠামইনে দশজন, অষ্টগ্রামে পাঁচজন পাকিস্তানি মিলিটারি বসবে। জামায়াতের রাজাকার-আলবদররা মিলে দেশটাকে আবার ১৯৭১ সালের মতো করবে। মানুষ রাস্তায় হাঁটতেও পারবে না। এই দেশের মা-বোনের ইজ্জত থাকবে না। আল্লাহর দোহাই, আমাকে ভোট দিন না, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানাবেন না। এদের চেয়ে খারাপ মানুষ এই দুনিয়াতে জন্মায়নি।

ফজলুর রহমান জামায়াত নেতাকর্মীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ওরা বলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আবার ডাকসুর ভিপি বলে তারেককে লাথি মেরে দেশছাড়া করবে। এত বেয়াদব মানুষ হয় কীভাবে! এই বেয়াদবি, বেতমিজি, বেইমানি; এই শব্দগুলো জামায়াতের জন্যই ডিকশনারিতে আছে।

তিনি ভোটের মাঠে জামায়াতের অবস্থান নিয়েও মন্তব্য করেন, ভোট হলে ওরা ১০ শতাংশও পাবে কিনা সন্দেহ। কে ওদের কর্মী, কে ওদের ভোট দিবে?

নির্বাচনী প্রচারে ধর্ম ব্যবহার করার অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, প্রথমে বোরকা পরা কিছু মহিলা শিশুদের বিস্কুট-চকলেট দেয়, পরে মায়েদের বলে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশতের টিকিটের মালিক আল্লাহ। মানুষ হয়ে আল্লাহর সাজার চেষ্টা করলে তার জায়গা জাহান্নামে।

রূপালী বাংলাদেশ

Link copied!