× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:২০ পিএম

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, বিমান বন্দর চালু, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন চমক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন: জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা তারবিয়াত সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির নুরুজ্জামান প্রামানিক, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির নকিবুল্লাহসহ অনেকে।

ইশতেহারে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন; শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন; চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন; ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন; কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ, নদী ও জলসম্পদ; আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার ৪৮টি পরিকল্পনা তুলে ধরা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!