× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

ভ্রাম্যমাণ আদালত দেখে পালাল মালিক-শ্রমিক, ৮ করাতকল সিলগালা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত দেখে পালিয়ে যাওয়ার পর আট করাতকল সিলগালা করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কালাদহ ও আছিম বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, অভিযানের সময় করাতকলের মালিক-শ্রমিকরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি আগে থেকে টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই আট করাতকলগুলো সিলগালা করা হয়। করাতকল লাইসেন্স বিধিমালা অনুযায়ী অভিযান চালিয়ে আট অবৈধ করাতকল সিলগালা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উথুরা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, সন্তোষপুর বিট অফিসের ডেপুটি রেঞ্জার মোহাম্মদ ইমদাদুল হক, এনায়েতপুর বিট অফিসার মুহাম্মদ সেলিম মিয়াসহ বিজিবি, পুলিশ, ভূমি অফিসের স্টাফ ও বন বিভাগের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!