× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৪৩ এএম

কালীগঞ্জে হাতাহাতির জেরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৪৩ এএম

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি : সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় হাতাহাতির জেরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের তিল্লা বাজার ও পাশের পুকুরিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র (কাপ-পিরিচ প্রতীক) প্রার্থীর নির্বাচনী কার্যালয় পাশাপাশি অবস্থিত। সন্ধ্যার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে পাশের পুকুরিয়া গ্রামে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মুদি দোকানে হামলা চালান। এ সময় দোকানটি ভাঙচুর করা হয়। মারধরের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক ও ধানের শীষ প্রতীকের এক সমর্থক আহত হন।

আহতদের মধ্যে তিল্লা গ্রামের ফজলুর রহমানের ছেলে ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সেলিম রেজা এবং পুকুরিয়া গ্রামের ইব্রাহিম সরকারের ছেলে ও ধানের শীষ প্রতীকের সমর্থক মো. সুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. খালিদ হাসান বলেন, আহত অবস্থায় দুজন হাসপাতালে এসেছিলেন। একজনের নাকের পাশে এবং অপরজনের পায়ে আঘাত রয়েছে। বর্তমানে দুজনই শঙ্কামুক্ত।

এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রাশেদ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, দুই পক্ষের সমর্থকদের কথাকাটাকাটির জেরেই এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!