× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:২০ এএম

এক উপজেলায় বিএনপির সব কমিটি বিলুপ্ত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:২০ এএম

বিএনপির লোগো

বিএনপির লোগো

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি গলাচিপা উপজেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে দলীয় নেতৃত্বপ্রত্যাশীদের মতামত গ্রহণ করা হবে। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সব নেতৃত্বপ্রত্যাশীকে উপস্থিত থেকে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে।

এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলতাফ খান।

সংবাদ বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটপ্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তাকে সহায়তা না করে বিএনপির কিছু নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Link copied!