× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

শুক্রবার পটুয়াখালী আসছেন জামায়াত আমির

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় পৌর শহরের পাবলিক মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা জামায়াত ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ আসনের জামায়াত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ জানান, এ দিনের জনসভায় আমিরের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম জনসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ডা. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, ‘আমরা আগমনকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন করেছি এবং প্রস্তুতি দেখা হয়েছে। প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ব্যবস্থা গ্রহণ করছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংগঠন অভ্যন্তরীণভাবে নিয়মিত মিটিং করছে, রয়েছে স্বেচ্ছাসেবক, শৃঙ্খলা ও আপ্যায়ন বিভাগ। পাশাপাশি, মা ও বোনদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Link copied!