গাজীপুর মহানগর এলাকায় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারার ক্ষমতাবলে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরের নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট ও রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।


