× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:০১ পিএম

নরসিংদী-২ আসন

সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে মিছিলে জামায়াত প্রার্থী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী সারোয়ার তুষারকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আমজাদ হোসেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সারোয়ার তুষারের শাপলা কলি প্রতীকের পক্ষে আয়োজিত এক নির্বাচনি মিছিলে অংশ নেন তিনি।

শুক্রবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ করে পুণরায় পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে মাওলানা আমজাদ হোসেন ও সারোয়ার তুষার ছাড়াও ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি আসন সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে না পারায় স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়।

আজ সারোয়ার তুষারের পক্ষে মিছিলে অংশ নিয়ে আমজাদ হোসেনের প্রকাশ্য সমর্থনের মাধ্যমে সেই বিভ্রান্তি দূর হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ ভোটাররা।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানায় দলটি। গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো এক চিঠিতে এ আবেদন করা হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল।

তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে আসনটি এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, জামায়াত মনোনীত প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে নরসিংদী-2 আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!