× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৯ পিএম

মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ : কায়কোবাদ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ আমাদের তরুণদের একটি অংশকে বিপথে ঠেলে দিয়েছে। গ্রামগঞ্জে মাদকের সয়লাব হয়েছে। তরুণদের বাঁচাতে হলে আগে মাদক দূর করতে হবে। অনেক শিক্ষিত তরুণ আজ বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কুটির শিল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। নির্বাচিত হলে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার নবীয়াবাদে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় এলে অবহেলিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান নারীদের সম্মানার্থে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন।’

কায়কোবাদ বলেন, ‘আওয়ামী লীগ আমার ওপর জুলুম-নির্যাতন করেছে। কিন্তু আল্লাহ তায়ালা সব জুলুম ও নির্যাতন থেকে আমাকে উদ্ধার করে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে এনেছেন।’

তিনি বলেন, ‘এই মুরাদনগরের মানুষের কাছে আমি চিরঋণী। ঢাকায় গিয়ে আপনারাই আমাকে রিসিভ করেছেন। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি আগের তুলনায় সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’

পথসভায় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে হাত মেলাতে রাস্তার দু’ধারে উৎসুক জনতার ঢল নামে। একপর্যায়ে পথসভাগুলো জনসভায় রূপ নেয়।

বিভিন্ন ইউনিয়নের খৈয়াখালী, হাটাস এবং পূর্বধৈইরের হিরাপুর, কুরবানপুর, টনকী ইউনিয়নের বাইরা এলাকায় আয়োজিত পথসভাগুলোতে উপস্থিত ছিলেন: মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Link copied!