× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৩১ এএম

স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৩১ এএম

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

নির্বাচনি প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে দৌড় দিলে পড়ে গিয়ে তিনি আহত হন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের নতুন চর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রার্থী জানান, নির্বাচনি প্রচার শেষে গাড়িভাড়া দেওয়ার জন্য টাকা নিতে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির রাস্তায় পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আতঙ্কে দৌড়ে পালানোর সময় তিনি পড়ে গিয়ে আহত হন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিপন ভূঁইয়া।

গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!