× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:২৯ এএম

দুর্গম ২৭ ভোটকেন্দ্রে বিজিবি মোতায়েন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:২৯ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলায় দুর্গম ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম ২৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

তিনি বলেন, পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকা এবং পানছড়ি ও দীঘিনালা উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনি দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের একটিসহ মোট ২৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ লক্ষ্যে গত ৩০ জানুয়ারি পানছড়ি উপজেলায় চারটি বেজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা নড়াইছড়িতে অবস্থিত একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ফলে মোট ২৭টি দুর্গম ভোটকেন্দ্র বিজিবির কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় রয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা যানবাহন, হেঁটে এবং নদীপথে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসংযোগ কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ, ঝুঁকি বিশ্লেষণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে উপকূলীয় ছয়টি উপজেলা ছাড়া ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করছে।

বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে জানানো হয়, ভোটারদের ভোটাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!