× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৪৪ পিএম

স্বতন্ত্র-বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৪৪ পিএম

দ ‘পক্ষের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

দ ‘পক্ষের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে লিজন (৩০), মনির হোসেন সরকার (৬০) ও ফাহিম দেওয়ান (২১) গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পাঠানো হয়। এ ছাড়া দিদার দেওয়ান (২০)-সহ আরও কয়েকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব, স্বতন্ত্র ‘ফুটবল’ প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন এবং বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের সমর্থকরা সংঘর্ষে জড়ান। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলেছে।

পুলিশ জানায়, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। নির্বাচনের সময় সামনে রেখে সেই বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান জানান, প্রথমে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নোয়াদ্দা গ্রামে প্রচারণা চালান। পরে মুন্সীকান্দি গ্রামে ভোট চাইতে গেলে ধানের শীষ প্রতীকের সমর্থক সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে বিএনপি প্রার্থীর সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী বলেন, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। মুন্সীকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ভাইকে মারধর করলে পরে মারামারি শুরু হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউর করিম বলেন, ককটেলে আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত পূর্বের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরেই নির্বাচনের সামনে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Link copied!