× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:২৩ পিএম

নির্বাচনে আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:২৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাজীপুরে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গাজীপুরে সরাসরি উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত আনসার–ভিডিপি সদস্যরাও এতে অংশ নেন।

সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে অটল ও দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট ও রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যেকোনো অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে। নির্বাচনি সুরক্ষা অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য পাঠানো হলে টহল টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারবে। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার–ভিডিপি সদস্যের মধ্যে দুইজন সদস্য সরাসরি এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল করবেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা কমান্ড্যান্ট থেকে শুরু করে আনসার–ভিডিপি সদর দপ্তর পর্যন্ত একটি শক্তিশালী অবজারভার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

মহাপরিচালক আরও বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনায় শারীরিকভাবে সুস্থ, প্রশিক্ষিত ও স্মার্ট সদস্যদেরই এবারের নির্বাচনি দায়িত্বে নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, দেশ ও বাহিনীর পতাকাকে সমুন্নত রেখে রাষ্ট্রের অর্পিত এই পবিত্র দায়িত্ব এবং জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করাই আনসার–ভিডিপি সদস্যদের প্রধান কর্তব্য।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আনসার–ভিডিপি শুধু নির্বাচনকালীন দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবী শক্তি হিসেবে প্রস্তুত একটি বৃহৎ বাহিনী। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় প্রয়োজনে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সমাবেশের শেষাংশে মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার মাধ্যমে আনসার–ভিডিপি সদস্যরা আগামীতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এই প্রস্তুতিমূলক সমাবেশ নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও গণতন্ত্র সুরক্ষায় আনসার–ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা নতুন করে তুলে ধরেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!