× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:৩৬ পিএম

পটুয়াখালীতে যৌথ অভিযানে ইয়াবাসহ জাকির গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:৩৬ পিএম

আটক জাকির ফরাজী। ছবি : রূপালী বাংলাদেশ

আটক জাকির ফরাজী। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মো. জাকির ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪৫ মিনিটে উপজেলার উত্তর সুবিদখালী এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মির্জাগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল উত্তর সুবিদখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত মোতালেব ফরাজীর ছেলে মো. জাকির ফরাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, তল্লাশিকালে গ্রেপ্তারকৃত জাকির ফরাজীর লুঙ্গির কোচর থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার শয়নকক্ষের বিছানার তোশকের নিচ থেকে ইয়াবা সেবনের একটি পাইপ এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত জাকির ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজীর ছোট ভাই। এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর জাহাঙ্গীর হোসেন ফরাজীকেও একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ তার বাসভবন থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছিল।

মির্জাগঞ্জ থানার ওসি আব্দুস ছালাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Link copied!