× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৩২ পিএম

ঠাকুরগাঁও-২ আসন

শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনি প্রচার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৩২ পিএম

কাশফিয়া সালাম নির্ঝর। ছবি : রূপালী বাংলাদেশ

কাশফিয়া সালাম নির্ঝর। ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় এ আসন ছিল আওয়ামী লীগের শক্ত ভোটব্যাংক। সাবেক সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম টানা সাতবার এমপি নির্বাচিত হয়ে ‘ভোটের জাদুকর’ হিসেবে পরিচিতি পান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আসনের রাজনৈতিক চিত্র পাল্টে যায়। সাবেক দুই এমপি পিতা ও পুত্র গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় ভোটের মাঠে এসেছে বড় পরিবর্তন।

ঠাকুরগাঁও-২ আসনটি গঠিত হয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়ন, হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন এবং রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে মোট ১৬টি ইউনিয়ন। দীর্ঘদিন এটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন। হাটসভা, পথসভা, উঠান বৈঠক, গণসংযোগয়ের পাশাপাশি দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি।

এবারের নির্বাচনে একটি ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে প্রার্থীদের ছেলেমেয়ে, বউমা ও স্বজনরাই সরাসরি নির্বাচনি মাঠে নেমে প্রচারের বড় অংশ সামলাচ্ছেন।

জামায়াত প্রার্থী তার পরিবারের ভূমিকা

এ আসনে জামায়াতের প্রার্থী মওলানা আবদুল হাকিম এর আগে জামায়াত ও বিএনপি জোটের প্রার্থী হিসেবে পাঁচবার নির্বাচন করেছেন। তবে প্রতিবারই আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীর কারণে জয়লাভ করতে পারেননি। বর্তমানে তিনি বালিয়াডাঙ্গী উপজেলা ঈদগাহ মাঠের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার তিনি জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শুরু থেকেই মাঠে সক্রিয়। কোনো এলাকায় মৃত্যু হলে জানাজায় অংশ নেওয়া, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ—সব মিলিয়ে তিনি ভোটারদের কাছে ব্যাপকভাবে পরিচিত।

নির্বাচনি প্রচারে তার সঙ্গে যুক্ত হয়েছেন তার ছেলে, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিগবাতুল্লাহ। তিনি পাড়া-মহল্লা ও হাটসভায় অংশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছেন।

বিএনপি অন্য প্রার্থীরা

বিএনপির মনোনীত প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম। তার সঙ্গে নির্বাচনি মাঠে নেমেছেন তার কন্যা বিমানচালক ও চিকিৎসক কাশফিয়া সালাম নির্ঝর। তিনি উঠান বৈঠক ও গণসংযোগয়ে অংশ নিয়ে বাবার পক্ষে ভোট চাইছেন।

তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং আওয়ামী লীগের সাবেক ভোটব্যাংক দখলের কৌশল এই আসনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও কয়েকজন কর্মী সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে মাজহারুল ইসলাম সুজনকে কারাগার থেকে মুক্ত করার শর্তে ভোট দেওয়ার অঙ্গীকার করলেও তারা এখনো জামিনে মুক্ত হননি।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সাতবারের এমপির ভাগ্নি নূরুন নাহার বেগমও আলোচনায় রয়েছেন। অতীতে মামা ও মামাতো ভাইদের কারণে তিনি সুবিধা করতে না পারলেও এবার তাদের অনুপস্থিতিকে কাজে লাগাতে চান। তার ছেলে ব্যারিস্টার আরিফ হাসান ও প্রবাসী কন্যা ব্যারিস্টার মেহেবুবা তার পক্ষে মাঠে নেমেছেন।

এ ছাড়া গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক আহম্মদ ভ্যানে চড়ে গণসংযোগ চালিয়ে নিজেকে ‘এ আসনের একমাত্র যোগ্য প্রার্থী’ হিসেবে তুলে ধরছেন।

ভোটের হিসাব

ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২৩২ জন, নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৫৮৩ এবং হিজড়া ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৩৯টি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার যে প্রার্থী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সহানুভূতি অর্জন করতে পারবেন, তিনিই আগামী ১২ ফেব্রুয়ারি বিজয়ের হাসি হাসবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!