× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:১৮ পিএম

রিমান্ড শেষে কারাগারে যুবলীগ নেতা মোশা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:১৮ পিএম

মোশারফ হোসেন  ওরফে মোশাকে কারাগারে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

মোশারফ হোসেন ওরফে মোশাকে কারাগারে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক দিনের পুলিশি রিমান্ড শেষে বহুল আলোচিত যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন ওরফে মোশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ হত্যা, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ৩৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামি তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে মোশাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার একটি মামলায় আদালতের অনুমতি নিয়ে তাকে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গত ২৬ নভেম্বর ২০২৩ তারিখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির একটি বিশেষ দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসভবন থেকে মশারফ হোসেন ওরফে মোশাকে গ্রেপ্তার করে। পরদিন রূপগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করেন।

আদালত এক দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করলে রবিবার তাকে রূপগঞ্জ থানায় এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। রিমান্ডের মেয়াদ শেষে সোমবার তাকে পুনরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, মশারফ হোসেন ওরফে মোশা রূপগঞ্জসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া বিস্ফোরক, হত্যা, চাঁদাবাজি ও জমি দখলসংক্রান্ত ৩৯টি মামলার আসামি। তিনি রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

Link copied!