× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:১৩ এএম

ভোটে নির্বাচিত হলে ন্যায় প্রতিষ্ঠা হবে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:১৩ এএম

মো. আকরাম আলী। ছবি : রূপালী বাংলাদেশ

মো. আকরাম আলী। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে প্রচারের শেষ সময়েও রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর-২ আসনের সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা এবং হাটবাজারে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কাছে রিকশা প্রতীকের পক্ষে প্রচার চালান ধলা হুজুর।

নির্বাচনি প্রচারকালে তিনি বলেন, নির্বাচিত হলে সালথা ও নগরকান্দা উপজেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। এ এলাকার কাইজ্জা-মারামারি বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সমাজ উন্নয়নে যুবকদের ভূমিকা অপরিহার্য। নির্বাচিত হলে যুবসমাজের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে এবং এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

ধলা হুজুর বলেন, সালথা ও নগরকান্দা উপজেলা একটি কৃষিপ্রধান এলাকা হলেও এখানকার কৃষকরা নানাভাবে অবহেলিত। কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, বিশেষ করে সারের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংসদে কৃষকদের দাবি-দাওয়া তুলে ধরা হবে।

তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে একদল ক্ষমতায় এলে অন্য দলের মানুষ হামলা ও মামলার শিকার হয়। আমরা ক্ষমতায় গেলে এই জুলুম বন্ধ করা হবে। মিথ্যা মামলা ও অন্যায়-অত্যাচার বন্ধ করা হবে। সরকার থেকে যে বরাদ্দ আসবে, তা সম্পূর্ণ স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে।

রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করা হবে। এ সময় সালথা ও নগরকান্দা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!