× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৪০ পিএম

গোপালগঞ্জের ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান-এর বাসভবনের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

এর আগে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে এবং ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ান অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এরও আগে ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!