× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৪০ এএম

বাগেরহাটে পরিত্যক্ত ভবনের পাশে মিলল ৬ ককটেল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৪০ এএম

উদ্ধার হওয়া ককটেল। ছবি : সংগৃহীত

উদ্ধার হওয়া ককটেল। ছবি : সংগৃহীত

বাগেরহাট শহরে একটি পরিত্যক্ত ভবনের পাশে অভিযান চালিয়ে ৬টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে শহরের কাঠেরপোল এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি (কাঠেরপুল)  স্লুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশ একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে যৌথ অভিযান চালায়। এ সময় মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বাগেরহাট সদর ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নির্বাচনকে বানচাল করার উদ্দেশে দুষ্কৃতকারীরা এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় গোপনে মজুত করে রাখে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছে।

বাগেরহাট মডেল থানার ওসি মাসুম খান বলেন, র‍্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।

তিনি জানান, এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!