× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১৫ পিএম

দিনাজপুরে ৮৪৪ কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম, বাড়তি নিরাপত্তা জোরদার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১৫ পিএম

নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলার ১৩টি উপজেলার উপজেলা চত্বরে প্রিসাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত কেন্দ্রের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করছেন। একই সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার মোট ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।

ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। র‌্যাব সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী জানান, নির্বাচন উপলক্ষে জেলায় ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ২,৩৮৪ জন পুলিশ সদস্য, প্রায় ৩০,০০০ আনসার সদস্য, ৯৬ জন র‍্যাব সদস্য (১২টি টিমে), ৩৭ প্লাটুন বিজিবি ও ১৩ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন এবং জেলার ছয়টি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।

প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

Link copied!