× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:১১ পিএম

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটগ্রহণ সামগ্রী, প্রস্তুত বাগেরহাট

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণ সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, কলমসহ প্রয়োজনীয় সব উপকরণ জেলার ৯টি উপজেলার ৫৪৭টি ভোটকেন্দ্রের জন্য একযোগে পাঠানো হচ্ছে। নছিমন, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন। কেন্দ্রের দূরত্ব অনুযায়ী সন্ধ্যার মধ্যেই সব নির্বাচনি সামগ্রী পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরই ভোটগ্রহণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।

জেলায় ৪টি আসনে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!