× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৪৪ এএম

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৪৪ এএম

ককটেল বিস্ফোরণ। ছবি : রূপালী বাংলাদেশ

ককটেল বিস্ফোরণ। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনে ভীতি সৃষ্টি করতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগে জিসান নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ফুটেজ দেখে সদর উপজেলার বোড়াশী গ্রামের খালেক মোল্লার ছেলে জিসান মোল্লাকে আটক করা হয়। বাকিদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন।

সরোয়ার হোসেন বলেন, ‘গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগস্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় রয়েছে যৌথবাহিনী। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটার মধ্যে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয় সদর উপজেলার গোপালগঞ্জ ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকায়।

এর কিছুক্ষণ পরে শহরের পাবলিক হল সড়কে, মাঝিগাতী বাজার রোড় সড়কে, বেদগ্রাম রঘুনাথপুর সড়কে, গোপালগঞ্জ চরমানিকদাহ সড়কে, গোপালগঞ্জ ঘোষের চর সড়কের একটি বাগানে, ঢাকা খুলনা মহাসড়কের মান্দার তলা এলাকায় ও টুঙ্গিপাড়ার গুয়াধানা-সিলনাবাজার সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!