× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:২৯ এএম

অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:২৯ এএম

আটক স্বেচ্ছাসেবক দলের নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

আটক স্বেচ্ছাসেবক দলের নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

অর্ধকোটি টাকাসহ পটুয়াখালীর কলাপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাকে আটক করা হয়। এ সময় একটি বাজারের ব্যাগের মধ্য থেকে অর্ধকোটি টাকা পাওয়া যায়।

তিনি পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এ বি এম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার  ওসি ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!