× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:০২ পিএম

টাঙ্গাইলে একসঙ্গে দুই ভাইয়ের জয়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:০২ পিএম

আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দুই সহোদর প্রার্থী জয়লাভ করেছেন।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল-২ আসনের ফল

আবদুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।

এ আসনে ১৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট কাস্টিং হয়েছে ৬৪.৫৬ শতাংশ। বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।

উল্লেখ্য, আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রী এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর এবার আবারও সংসদে ফিরছেন তিনি।

টাঙ্গাইল-৫ আসনের ফল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকু ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।

ঘোষিত ফল অনুযায়ী, এ আসনে মোট ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮০ ভোট কাস্ট হয়। বাতিল হয়েছে ৪ হাজার ৪০১টি ভোট। শতকরা হিসাবে ভোট কাস্টিং হয়েছে ৬৩.২৫ শতাংশ।

সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন।

দুই ভাইয়ের একসঙ্গে সংসদে যাওয়া টাঙ্গাইলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!