× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:২৫ এএম

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:২৫ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউপির ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। টিনের চাল উড়ে গেছে।

সদর থানার ওসি নূরে আলম ঘটনাস্থল থেকে বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছি।

তিনি আরও বলেন, স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা এখনো জানাতে পারেনি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!